মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরপুরে জেএসডি প্রার্থী সুমনের ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন তার নির্বাচনী প্রতীক ‘তারা’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট, বাগচর হাট, বাগডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান। এ সময় প্রতিটি এলাকায় পথসভা, উঠান বৈঠক ও ব্যক্তিগত কুশল বিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন জেএসডি প্রার্থী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে।

জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুপরিচিত জননেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এলাকার মানুষের সঙ্গে সুমনের ব্যক্তিগত যোগাযোগ ও মানবিক আচরণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

আরো পড়ুন...  চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

প্রচারকালে সুমন বলেন, “আমি রাজনীতি করি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব।” তিনি আরও বলেন, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

গণসংযোগের এক পর্যায়ে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ভোটাররা তাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী সুমন মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় জেএসডি নেতাকর্মীরা জানান, সুন্দরপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় তারা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তাদের মতে, এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তুলেছে। সবশেষে জেএসডি প্রার্থী সুমন সকল ভোটারের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০