মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকাসক্তদের পুনর্বাসনে ডিএনসির অঙ্গীকার

মাদকাসক্তদের শুধুমাত্র শাস্তির আওতায় না এনে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ। তিনি বলেন, মাদক সমস্যা সমাধানে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি ও পুনর্বাসন কার্যক্রমকে সমান গুরুত্ব দিতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মহাপরিচালকের আগমন উপলক্ষে জেলা কার্যালয়ের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার (স্যালুট) প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শন শেষে জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ডিএনসির মহাপরিচালক। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, মাদক নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক চোরাচালান রোধ, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, মামলা ব্যবস্থাপনা, জনবল সংকট ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় বিশেষভাবে উঠে আসে।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি ডিএনসির গত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন এবং জেলায় পরিচালিত অভিযান, উদ্ধার, মামলা ও জনসচেতনতামূলক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন।

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও ডিএনসির সমন্বিত উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসির ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

মহাপরিচালক হাসান মারুফ তার বক্তব্যে বলেন, “যারা মাদকাসক্ত, তাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো পথে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পুনর্বাসন, কাউন্সেলিং ও সামাজিক সহায়তার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরানোই আমাদের অন্যতম লক্ষ্য।”

তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০