মো: রোমন হায়দার ব্রাহ্মণবাড়ি়য়া প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে প্রবাসী ও যুব সংগঠনের ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ক্রীড়া ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে ছলিমাবাদ উত্তরপাড়া প্রবাসী ও যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এক জমকালো ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

টুর্নামেন্টটি স্পন্সর করেছে দুবাই প্রবাসী সানাউল্লাহ এবং মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতির চর্চা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সামাজিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করাও এই টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

এই টুর্নামেন্টে মোট চারটি ক্লাব অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো—ছলিমাবাদ কিংস একাদশ, ছলিমাবাদ লায়ন্স একাদশ, ছলিমাবাদ ট্রাইগার্স একাদশ এবং ছলিমাবাদ সূর্যমূখী একাদশ। প্রতিটি দলই স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠিত, যারা মাঠে নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ আচরণের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির নেতা খায়ের উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন হুমায়ূন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান তুহিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা শেখায়। এ ধরনের আয়োজন সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আরো পড়ুন...  ১৭ বছর পর ভোটে ঈদের আনন্দ

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাকিবুল হোসাইন তারা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবুল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, সাংবাদিক রোমন হায়দার, সাগর মিয়া, দেলোয়ার হোসেন, মোস্তফা মেম্বার, দস্তগীর, হোসেন মিয়া, আলাউদ্দিন বাবুর্চি, নুর মোহাম্মদ, কবির হোসেন, মানিক মিয়া, আবুল, আবু বক্কর, সাইদুর রহমান, সাইদুল ইসলাম, জিলানী, মরম আলী, মোহাম্মদ হাসান মিয়া, হেলাল মিয়া ও করিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩২ ইঞ্চি টেলিভিশন এবং রানার্সআপ দল পাবে ২৪ ইঞ্চি টেলিভিশন। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মতে, এই ক্রিকেট টুর্নামেন্ট বাঞ্ছারামপুরের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৮

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৯

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৩

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৫

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৬

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৮

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৯

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

২০