মো. রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি:
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে অবস্থিত ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

বিদ্যালয়টির ইতিহাস তুলে ধরে জানা যায়, ১৯৯৮ সালে ছলিমাবাদ ইউনিয়নের প্রাণকেন্দ্রে মরহুম কালু মিয়া মেম্বার তাঁর নিজস্ব জমিতে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে সুনাম অর্জন করে আসছে। ২০০০ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সন্তোষজনক ফলাফলের মাধ্যমে শিক্ষাযাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় মরহুম কালু মিয়া মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম সার্বিক তত্ত্বাবধান করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. গিয়াসউদ্দিন।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মিয়া মেম্বারের সুযোগ্য সন্তান ও ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত করা প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবদুল কাইয়ূম, সাবেক সদস্য সফিকুল ইসলাম স্বপন, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির নেতা খায়ের উদ্দিন, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অভিভাবক সদস্য আবদুল মোমেন, ছলিমাবাদ ইসলামিয়া প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ, সাবেক অভিভাবক সদস্য মো. মোস্তফা, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমন হায়দার, বিদ্যুৎসাহী সদস্য সাদ্দাম হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আশাবুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্বে মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক আর অভিভাবকদের সন্তোষ প্রকাশের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০