ইতিহাস প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ছয় দিন পর নদী থেকে মিলল মনোজ পাইকের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা ও মধুমতী নদীর সংগমস্থল থেকে নিখোঁজের ছয় দিন পর মনোজ পাইক (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া-মঙ্গলপুর এলাকার নদী অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি গত ৩০ জানুয়ারি রাতে নিখোঁজ হওয়া মনোজ পাইকের। মরদেহটি উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের বাসিন্দা সুনীল পাইকের ছেলে মনোজ পাইক গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর ঘাট এলাকায় একটি চলন্ত ট্রলার থেকে নবগঙ্গা নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা ও নৌ-পুলিশকে অবহিত করেন। তবে দীর্ঘ ছয় দিন ধরে কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছিল।

আরো পড়ুন...  ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যায় ব্যর্থ, ফের চলন্ত ট্রেন লাফ, অতঃপর...

নিহতের স্বজনরা জানান, মনোজ পাইক দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রলারে চলাচলের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে তিনি নদীতে পড়ে যেতে পারেন। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

বৃহস্পতিবার দুপুরের দিকে নবগঙ্গা ও মধুমতী নদীর সংযোগস্থলে স্থানীয় কয়েকজন জেলে ও পথচারী নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

পরে মরদেহের ছবি ও খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা বড়দিয়া এলাকায় পৌঁছান এবং মরদেহটি মনোজ পাইকের বলে শনাক্ত করেন। মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. অহিদুর রহমান বলেন, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আমরা মরদেহটি উদ্ধার করি। পরে পরিবারের লোকজন এসে পরিচয় নিশ্চিত করেন। মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য লোহাগড়া থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় নিহতের পরিবারে গভীর শোকের মাতম চলছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০