উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় নির্বাচন ঘিরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলের লোহাগড়া উপজেলায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানা, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার, র‍্যাব স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক এবং লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু হায়াত সাবু, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজায় ৩ মাসের কারাদণ্ড

উপস্থিত কর্মকর্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রত্যেকে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০