মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ডিএনসির একটি চৌকস টহল দল শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা গ্রামের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মো. সুহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,০২,১১০ (দুই লক্ষ দুই হাজার একশত দশ) টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত নগদ অর্থ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের অংশ হতে পারে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানা গেছে।

আরো পড়ুন...  সদরে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি বুলবুলের মতবিনিময়

ডিএনসি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচার ও ব্যবসা রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং হঠাৎ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহ প্রভাব দূর করতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। যে কোনো ধরনের মাদক সংক্রান্ত তথ্য থাকলে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০