কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বুধবার বিকাল ৫টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর তাঁতীদলের সভাপতি আহসান হাবিব রাজু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, তাঁতী সমাজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের অধিকার রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, হাকিমপুর পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০