প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ নোয়াখালী
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে উত্তেজনা

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন ও নার্সের অবহেলায় আরোহী (৬ মাস) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরোহী চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন মা সালমা আক্তার। স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতির কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভিড় করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দাবি, হাসপাতালে আনার আগে বাড়িতে ৩-৪ দিন চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকটি ইনজেকশন পুশ করা হয়েছিল। হাতে ক্যানোলা পরা অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। ডাক্তার দেখার আগেই নার্স ক্যানোলা পরিষ্কার করতে গেলে শিশুটি মারা যায়। তবে স্বজনরা মৌখিকভাবে নার্সের গাফিলতির অভিযোগ করেছেন।

আরো পড়ুন...  বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, কয়েক দিন আগে জ্বরের জন্য শিশু কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম শিশুটিকে চিকিৎসা দেন এবং হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা হাসপাতালে ভর্তি না করে বাইরে ইনজেকশন দিয়ে আবার হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার সময় ক্যানোলা ব্লক পাওয়া যায়। ক্যানোলা পরিষ্কার করার সময়ই শিশুটির মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০