রাজশাহী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে জেলের মর্মান্তিক মৃত্যু, নিজের জালেই মিলল মরদেহ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজ থাকার কিছু সময়ের মধ্যেই তার পেতে রাখা মাছ ধরার জালে আটকে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন্দ্রনাথ গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিন রাতেও ছেলেকে সঙ্গে নিয়ে ডিঙি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যান ধীরেন্দ্রনাথ। রাতের অন্ধকারে হঠাৎ একটি অজ্ঞাত ট্রলার তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দিলে নৌকাটি দুলে ওঠে এবং বাবা-ছেলে দুজনই নদীতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর পানিতে তলিয়ে যান। শীতের রাত ও নদীর স্রোতের কারণে তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সময় তল্লাশির পর নদীতে পাতা ধীরেন্দ্রনাথের নিজের জালেই তার নিথর দেহ আটকে থাকতে দেখা যায়। সেখান থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন...  গাইবান্ধায় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘাতক ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা পদ্মা নদীতে রাতের বেলায় বেপরোয়া ট্রলার চলাচল ও ঘন কুয়াশার মধ্যে নৌযান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০