মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)-
১১ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে ফ্যামেলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরব উপজেলাতে দরিদ্র পরিবারের জন্য ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তুলাকান্দি গ্রামে ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রতীকীভাবে কয়েকজন উপকারভোগীর হাতে ফ্যামেলি কার্ড তুলে দেন। এদের মধ্যে ছিলেন লিজা বেগম, সোনিয়া বেগম, রেহেনা বেগম, হেলেনা বেগম ও দিয়াসমিন বেগম।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ভৈরবের একটি ওয়ার্ডে প্রাথমিকভাবে ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সুবিধার অন্তর্ভুক্ত করা হবে। তবে যারা বয়স্ক, বিধবা বা অন্যান্য সরকারি ভাতা পাচ্ছেন এবং যাদের আর্থিক অবস্থা স্বচ্ছল, তাদের এই কার্ডের আওতায় আনা হবে না।

তিনি আরও জানান, ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকায় কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শিগগিরই প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার বৃদ্ধির অঙ্গীকার এমপি আব্দুল আলীমের

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং কৃষি ঋণের সুদসহ ১০ হাজার টাকা মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামেলি কার্ড চালু করা হয়েছে এবং তার মধ্যে ভৈরবও রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এম মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপস্থিত ছিলেন মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জের জেলা প্রশাসক; ড. এস এম ফরহাদ হোসেন, পুলিশ সুপার; সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান এবং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল-আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফ্যামেলি কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। লিজা বেগম বলেন, পাঁচ সদস্যের পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। কার্ডটি পেয়ে কিছুটা স্বস্তি পেলাম। অন্য এক উপকারভোগী হাসিনা বেগম বলেন, মোবাইলে ২ হাজার ৫০০ টাকা পেয়েছি, এতে সন্তানদের পড়াশোনার খরচ কিছুটা মেটাতে পারব।

আরো পড়ুন...  পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরব উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন। পরে তিনি উপজেলা আইনশৃঙ্খলা সভায় যোগ দেন এবং বিকেলে ভৈরব প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০