মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোখে মরিচ ছিটিয়ে লাখাধিক টাকা ও স্মার্টফোন ছিনতাই

ভুক্তভোগী মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেক।
ভুক্তভোগী মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেক।

উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক মুদি ও বিকাশ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাই করা হয়েছে।

ভুক্তভোগী আব্দুল মালেক (৫০) জানান, তিনি রাত আনুমানিক ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। মহেশপুরের চেয়ারম্যান মোড় অতিক্রম করে যুগিহুদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং রেডমি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

ঘটনার পর আব্দুল মালেক মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, রাতের বেলা মহাসড়ক ও গ্রামীণ পথে চলাচলের সময় নিরাপত্তা না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মহেশপুর থানার সেকেন্ড অফিসার এসআই ফয়সাল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম: ডিএনসি মহাপরিচালক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০