পটুয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে অসহায় ও শ্রমজীবীদের পাশে “আলো” সংগঠন

পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবী ও শ্রমজীবী সংগঠন আন্ধারমানিক লেবার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আলো) রমজান মাসে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় মহিপুর মৎস্য বন্দরের গাজী মার্কেটে অবস্থিত আলো’র কার্যালয়ে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলো’র সভাপতি রুহুল আমিন হাওলাদার খোকন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলো’র প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহম্মেদ রাজা, মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস, আলো’র সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বড়াল এবং সাংবাদিক মিজানুর রহমান রিপন। এছাড়া উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য শ্রমিক হ্যান্ডেলিং সমিতির সভাপতি আঃ ছালাম হাওলাদার এবং আলো সংগঠনের অন্যান্য সদস্যরা, যেমন আনোয়ার জমাদ্দার, বাদশা হাওলাদার, দুলাল বয়াতী ও জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে ২৬ জন অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে জনপ্রতি ১,৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, “এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম কার্যকর উপায়। শ্রমজীবী ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আমাদের মূল লক্ষ্য।” সভাপতি রুহুল আমিন হাওলাদার খোকন আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

উল্লেখযোগ্য, আলো প্রতিবার রমজান মাসে অসহায় ও শ্রমজীবী মানুষের জন্য নিয়মিত এই ধরনের সহায়তা প্রদান করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০