প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:
১৭ মার্চ ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোরকাটায় ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এ বি এম শাহাদাত হোসেন। মানবিক এই উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি, ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় নিজ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বহু সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষের জীবনে যে চাপ তৈরি হয়েছে, তা লাঘবে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। অনেকেই বলেন, “এই সহায়তা না পেলে হয়তো ঈদের আনন্দটা পূর্ণ হতো না। এখন পরিবার নিয়ে অন্তত কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবো।”

উপহার বিতরণকালে লায়ন এ বি এম শাহাদাত হোসেন বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহর রহমতে আমি যতদিন সক্ষম থাকবো, ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।” তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে সম্মিলিতভাবে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করা যায়।

আরো পড়ুন...  কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সহায়তা কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তার এই উদ্যোগকে স্থানীয়রা শুধু সহায়তা নয়, বরং সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা লায়ন শাহাদাত হোসেনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজে এমন উদ্যোগ যত বাড়বে, ততই দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নত হবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কার্যক্রমের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, প্রতি বছরের মতো এবারও লায়ন শাহাদাত হোসেনের এই উদ্যোগ গোরকাটা গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০