প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১৮ মার্চ ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সংগঠন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় বসুরহাটের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ মাহফিলে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, সততা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচ এম মান্নান মুন্না। সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল এমরান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম।

এ সময় সহ-সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজ ও সোহরাব হোসেন বাবর, সাধারণ সম্পাদক এম. এস. আরমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ সোহাসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তুলতে পারলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০