আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য প্রার্থী মারুফ হাওলাদার 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবন ইউনিয়নবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ মারুফ হাওলাদার (বাবু)। আসন্ন সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী তরুন সমাজ সেবক পরিবেশ কর্মী ও ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু)। সেই সাথে তিনি মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদের আনন্দ যেন ধনী-গরিব, সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। রাজনীতির মূল লক্ষ্য জনসেবা। এই ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জনগণের সেবায় নতুন করে উদ্বুদ্ধ করুক।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।
তিনি বলেন, সুন্দরবন ইউনিয়নের সকল পর্যায়ের দেশ ও বিদেশে থাকা মানুষের কাছে সুন্দরবন ইউনিয়নের সন্তান হিসেবে দোয়া চাই এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি। আমি সবসময় চেষ্টা করেছি দলমত ও জাতি-বর্ণ নির্বিশেষে এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।
মনে রাখবেন ভোট হলো আমাদের সবচেয়ে পবিত্র আমানত ও শক্তিশালী অস্ত্র, যা দিয়ে আমরা বদলে দিতে পারি দেশ ও মানুষের ভবিষ্যত, তাই ভোট দিন যোগ্য প্রার্থীকে।
পবিত্র ঈদকে কেন্দ্র করে মোঃ মারুফ হাওলাদার (বাবু) এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ করে দিবেন।
পরিশেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০