স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

বাগেরহাটের কচুয়া উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে নিয়ে ফেরার পথে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাতে গুরুতর আঘাত লেগেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের একটি দস্যুতা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নাদিম শেখকে আটক করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল অভিযান চালায়। অভিযানে নাদিম শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তবে আটককৃত আসামিকে থানায় নিয়ে আসার পথে তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সে কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপ দেয়, এতে তার ডান হাত মারাত্মকভাবে জখম হয়।

আরো পড়ুন...  কিরণগঞ্জ সীমান্তে ৪৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

হামলার আকস্মিকতায় পুলিশ সদস্যরা কিছুটা বিচলিত হয়ে পড়লে সেই সুযোগে নাদিম শেখ ও সাগর শেখ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে নাদিম শেখের বিরুদ্ধে এলাকায় মারধর, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বলেন, “পরোয়ানাভুক্ত আসামি নাদিম শেখকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় তার ভাই পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের এক সদস্য গুরুতর আহত হন এবং আসামি পালিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০