উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২৯ মার্চ ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা, নিহত ১

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. জসিম উদ্দিন জানান, রাতের দিকে একটি ট্রাক নিয়ে চালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসেন। কিন্তু ওই সময় পাম্পে তেল না থাকায় তাকে তেল দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে চালক সুজাতের সঙ্গে ম্যানেজার নাহিদ সর্দারের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক সুজাত নাহিদকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “তোরে আজ ট্রাকের নিচে চাপা দিমু।” পরে তিনি ট্রাক নিয়ে ঘটনাস্থলেই অবস্থান করতে থাকেন।

আরো পড়ুন...  রামপালে মারপিটে যুবক আহত

পাম্পের কর্মচারী সোহান ইসলাম জানান, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার পরিচিত জিহাদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর ট্রাকচালক সুজাত তার ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পাম্পের দুই কর্মচারীও মোটরসাইকেলে তাদের পেছনে যান।

পরে কিছুদূর গিয়ে তারা দেখতে পান, ট্রাকচালক সুজাত নাহিদ ও জিহাদুলকে বহনকারী মোটরসাইকেলের ওপর ট্রাক তুলে দেন। এতে ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত হন জিহাদুল ইসলাম। ঘটনার পর ট্রাকচালক দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যান।

নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার বলেন, “এটি কোনো দুর্ঘটনা নয়, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তেল না পেয়ে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরই সে ট্রাকচাপা দিয়ে নাহিদকে হত্যা করেছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন নির্মম হত্যাকাণ্ডে তারা হতবাক। দ্রুত অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান তারা।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাকচালক ও ব্যবহৃত ট্রাকটি শনাক্তে কাজ করছে পুলিশ। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০