আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
৩০ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ট্যালেন্টপুলে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী জুনিয়ার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়ায় তাদের বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থী আনজুম আজাদ ও মালিহা তাবাসসুমের এই সাফল্যে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এই গৌরবময় সাফল্য উদ্‌যাপন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসমত আলী হাসু।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কৃতি শিক্ষার্থী আনজুম আজাদ (পিতা: আশরাফুল আজাদ বিপুল) এবং মালিহা তাবাসসুম (পিতা: মতিয়ার বিএসসি) নিজেদের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে এই গৌরব অর্জন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, এ ধরনের কৃতিত্ব পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চট্টগ্রাম মিডিয়া পরিবারের তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০