মোরেলগঞ্জ প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ঘের মালিকদের মানববন্ধন ও বহিষ্কারের দাবি

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসানের বিরুদ্ধে জমি দখল ও ঘের মালিকদের হয়রানির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের হাওলাদার পাড়া এলাকায় শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন থেকে ওই বিএনপি নেতার বহিষ্কারের দাবিও তোলা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ৪০ জন ঘের মালিক অভিযোগ করেন, হাওলাদার পাড়ায় ১৭০ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের দীর্ঘদিন ধরে বহিরাগত পেশীশক্তি ব্যবহার করে প্রকৃত মালিকদের বঞ্চিত করে দখল করে রাখা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা এফ এম শামীম আহসান রাতের আঁধারে নামমাত্র টাকা দিয়ে জমির মালিকদের বাধ্য করার চেষ্টা করছেন। তার অবাধ্য হলে মামলা ও হুমকির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

জমির মালিক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার ও নাছিমা খাতুনসহ বক্তারা জানান, তারা বহিরাগত প্রভাবমুক্ত থেকে নিজেদের জমিতে নিজেরা ফসল ও মাছ চাষ করতে চান।

মৎস্য ঘের দখলের পায়তারার অভিযোগ এনে ৪০ জন জমির মালিকের পক্ষে সাইফুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা এফ এম শামীম আহসানসহ ৬ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন...  গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান বলেন, “২০০৬ সালে ১৫০ বিঘার এই মৎস্য ঘেরটি জমির মালিকরা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। দুই বছর পরিচালনার পর আওয়ামী লীগের লোকজন সেটি দখল করে নিয়েছিল। বর্তমানে আমার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এই মানববন্ধন করা হয়েছে। তিনি নিজেকে ৬০ বিঘা জমির বৈধ মালিক বলে দাবি করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তবে মৎস্য ঘের কেন্দ্রিক মারপিট বা আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সজাগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০