মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
৫ এপ্রিল ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ফুটভলি চ্যাম্পিয়নশিপ শুরু

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পুলিশ সুপার ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সভাপতি গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৌতম কুমার বিশ্বাস বলেন, তরুণ ও যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, “যুবসমাজ যদি নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তারা কখনোই মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে না।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ফুটভলি খেলা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, নিজেদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হতে হবে। এর মাধ্যমে একটি সুস্থ, সচেতন এবং দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির যৌথ সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং ফুটভলি খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

আরো পড়ুন...  রাজশাহীতে ব্যতিক্রমী ‘রোদ পোহানো উৎসব’ অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আজম আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল ইসলাম লিটন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুধু এবং চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন দল অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতা চলাকালে দর্শকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ফুটভলি খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০