মোঃ শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি-
১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন

তীব্র শীতের প্রকোপে যখন নিম্নআয়ের ও অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইতিহাস ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সাভারের হেমায়েতপুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় ইতিহাস ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতশত শীতার্ত মানুষ—নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ—কম্বল পাওয়ার আশায় সেখানে জড়ো হন। আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কম্বল বিতরণ সম্পন্ন করা হয়।

ইতিহাস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, চলমান শীত মৌসুমে নিম্নআয়ের মানুষ, দিনমজুর, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা শুধু দান নয়, এটি একটি নৈতিক ও সামাজিক দায়িত্ব।

এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করে জেনিয়াল ইউনানী ল্যাবরেটরীজ, ফালাক ট্রেডিং লিমিটেড, আকাশছোঁয়া গেস্ট হাউজসহ ইতিহাস ফাউন্ডেশনের বিভিন্ন সদস্য ও শুভানুধ্যায়ী। তাদের সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে আয়োজকরা জানান।

আরো পড়ুন...  ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

ইতিহাস ফাউন্ডেশনের দায়িত্বশীলরা বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে।” তারা আরও জানান, শুধু শীতবস্ত্র বিতরণ নয়, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে ইতিহাস ফাউন্ডেশন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ইতিহাস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, এই শীতে একটি কম্বল তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দারাও সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব সৃষ্টি করে।

উল্লেখ্য, স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত ইতিহাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা সহায়তা, মানবসেবা, ত্রাণ বিতরণ ও সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

কালিয়াকৈরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

মাদকবিরোধী অভিযানের মধ্যেই পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ

কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

১১

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

১৪

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

১৫

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

১৬

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

১৭

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৮

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

১৯

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

২০