এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
১২ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

ঝালকাঠিতে বরিশাল-খুলনা মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সোহেল হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর এবং তার সহযাত্রী ব্যবসায়ী সোহেল হোসেন। পথিমধ্যে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় দুইজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন...  নড়াইলে সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হুমায়ুন কবির সাগর এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০