হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অনৈতিকতার অভিযোগে মানববন্ধন

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। শনিবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে “যুবসমাজ ও এলাকাবাসী” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকার সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে তাদের পুত্রবধূ মরিয়াম খাতুন ও মেয়ে হিনা বেগমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। বক্তাদের দাবি, তারা কৌশলে এলাকার যুবকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিভিন্নভাবে অর্থ আদায় করে আসছেন। কোনো ব্যক্তি তাদের দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় সামাজিক অবক্ষয় বাড়ছে এবং তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ থাকলেও ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাননি। যারা প্রতিবাদ করার চেষ্টা করেছেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, একটি শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় বক্তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের অভিযোগ যাতে আর না ওঠে, সে জন্য নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন শেষে আয়োজকরা তাদের দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে উপস্থাপনের কথাও জানান। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০