মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি চলমান রয়েছে।

একই দাবিতে বেলা ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার শিকার হন।

তারা এসব ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির বলেন, হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। তবুও তারা বারবার হামলার শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, “নিরাপত্তা নিশ্চিতসহ আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

আরো পড়ুন...  কুকুরের আক্রমণ থেকে বিরল লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে এবং তারা হাসপাতাল পরিচালকের কাছে দাবি জানিয়েছে। তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি জানান, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০