মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
২২ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জহিরপুর আশারকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বর্তমানে চরম চিকিৎসক ও জনবল সংকটে কার্যত অচল অবস্থায় পড়েছে। সরকারি এই উপস্বাস্থ্য কেন্দ্রটি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসক শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রটি মাত্র দুইজন নার্সের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছে। কোনো স্থায়ী চিকিৎসক না থাকায় অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকে। এতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী এই কেন্দ্রে সেবা নিতে আসলেও চিকিৎসকের অভাবে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর আহমদের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত লাইভ ভিডিও থেকেও এ সংকটের বিষয়টি সামনে আসে। তিনি জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কেন্দ্রটির সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি সচল না থাকায় তাদের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের উপজেলা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি অতিরিক্ত যাতায়াত খরচও বহন করতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে উঠছে, যা প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

আরো পড়ুন...  বাগেরহাট-৩: জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

এলাকাবাসীর দাবি, দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, যাতে সাধারণ মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা পেতে পারেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় জানান, উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে একটি তালিকা সংসদ সদস্যের কাছে পাঠানো হয়েছে। দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ছাড়া এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০