ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
২৬ এপ্রিল ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (গ্রেড-১, সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব পালন করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সৈয়দ আবদাল আহমদ বাংলাদেশের সাংবাদিকতা জগতের একজন পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য বিশেষ সুনাম অর্জন করেছেন। তিনি দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পেশাদার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে শ্রেষ্ঠ রিপোর্টারের সম্মাননা লাভ করেন। পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন, যা তার প্রশাসনিক ও যোগাযোগ দক্ষতার স্বাক্ষর বহন করে।

আরো পড়ুন...  নাসিরনগরে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

লেখক হিসেবেও সৈয়দ আবদাল আহমদ সমানভাবে সমাদৃত। তিনি ‘ফিলিপস পুরস্কার’সহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। তাঁর লেখা বই ‘নন্দিত খালেদা জিয়া’ রাজনৈতিক ও পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর লেখনীতে রাজনৈতিক বিশ্লেষণ ও সাংবাদিকতার গভীরতা বিশেষভাবে প্রশংসিত হয়ে থাকে।

এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সহকর্মীরা জানান।

ব্যক্তিজীবনে সৈয়দ আবদাল আহমদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের সম্ভ্রান্ত ‘সৈয়দ বাড়ি’র সন্তান। তাঁর এই উচ্চ পদে নিয়োগ পাওয়ায় নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরনগর এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয় সুধীজন, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অনেকে মনে করছেন, একজন অভিজ্ঞ সাংবাদিক ও লেখককে তথ্য অধিদপ্তরের শীর্ষ পদে দায়িত্ব দেওয়ায় সরকারের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং জনসংযোগ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০