মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাধবপুর স্কুল ভবন নির্মাণে ধীরগতি, পাঠদানে ব্যাহত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ভবনটির কাজ শেষ না হওয়ায় শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নির্মাণাধীন ভবনের সামনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াচিন উর রহমান এ অভিযোগ করেন। তিনি জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে ভবনটির নির্মাণকাজ শুরু হলেও প্রায় ১৭ মাস পেরিয়ে যাওয়ার পরও কাজ সম্পন্ন হয়নি। ফলে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে ক্লাস করতে পারছে না, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. সামছুল হক বলেন, “আমার জানা মতে গত মার্চ মাসের মধ্যে ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ধীরগতির কারণে শ্রেণিকক্ষ সংকট দেখা দিয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।”

এ বিষয়ে সহকারী শিক্ষা প্রকৌশলী আশরাফুল ইসলাম যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

আরো পড়ুন...  কুড়িগ্রামে ৫৪০ কিশোরী ও নারীর মাঝে ডিগনিটি কিট বিতরণ

অন্যদিকে, নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট সাব-ঠিকাদার ও মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বারের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত ভবন নির্মাণ কাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য একটি স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ সময়মতো সম্পন্ন না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০