আল হাফিজ, মোল্লাহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম, স্বামী পালাতক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় রহিমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল শেখের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চরকান্দি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

চিকিৎসাধীন অবস্থায় আহত রহিমা আক্তার জানান, তাদের ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তবে সন্তানের জন্মসনদ সংক্রান্ত প্রয়োজনে মঙ্গলবার তিনি সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যান।

তিনি আরও জানান, জন্মসনদ তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সোহেল শেখ ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত নারীর শরীরে অন্তত ১০টি ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন...  ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত: সেতুমন্ত্রী

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সোহেল শেখ পলাতক রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০