মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় নকল সাবান বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় নকল মেডিকেটেড সাবান বিক্রির দায়ে ‘সীমান্ত মেডিকেল হল’ নামে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, স্বনামধন্য আমদানিকারক প্রতিষ্ঠান বায়োটেক কর্পোরেশনের জনপ্রিয় ব্র্যান্ড ‘Silkin P Soap’ ও ‘Kiton Soap’-এর আসল মোড়ক ও নকশা হুবহু নকল করে কিছু সাবান বিক্রি করা হচ্ছে। এই নকল পণ্যগুলো রোগীদের ব্যবহারের জন্য বিক্রির মাধ্যমে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করা হচ্ছিল।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ৩১টি নকল সাবান জব্দ করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক দেবাশীষ রায়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সহযোগিতা প্রদান করে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাগেরহাট মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০