মো: রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জমকালো বার্ষিক অ্যাথলেটিক্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত “বার্ষিক অ্যাথলেটিক্স-২০২৬”। সোমবার (১৮ মে) সকাল ৯টায় শাহজাদপুর ইব্রাহিম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। পরে জাতীয় সংগীত ও ক্রীড়াবিদদের শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই বার্ষিক অ্যাথলেটিক্স প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে অংশ নেন প্রতিযোগীরা। এর মধ্যে ছিল ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফসহ নানা প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের উপস্থিতি পুরো মাঠকে প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে। তিনি এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহায়ক হিসেবে উল্লেখ করেন।

আরো পড়ুন...  নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান ও গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেও শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদও ক্রীড়ার ইতিবাচক প্রভাব তুলে ধরে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জাবেদ ইকবালসহ কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশ নেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে “বার্ষিক অ্যাথলেটিক্স-২০২৬” এর সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০