ইতিহাস ডেস্ক
১০ জুন ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
ঢাবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন শেষে পানি দিচ্ছেন ডা. জোবাইদা রহমান : ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন শেষে পানি দিচ্ছেন ডা. জোবাইদা রহমান : ছবি সংগৃহীত

পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ হিসেবে ‘সবুজ স্বেচ্ছাসেবা’, ‘ক্লাইমেট ইউথ ফেলোশিপ’ এবং ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কেন্দ্রীয় গ্যালারিতে ‘সার্চ ফর ফিউচার সায়েন্টিস্টস সায়েন্স ফেয়ার ২০২৬’ এর উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণে একটি সামাজিক ও অর্থনৈতিক সবুজ আন্দোলনে রূপান্তর করা উচিত। এ লক্ষ্য বাস্তবায়নে ‘সবুজ স্বেচ্ছাসেবা’, ‘ক্লাইমেট ইউথ ফেলোশিপ’ এবং ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠনের প্রস্তাব তিনি তুলে ধরেন।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন শাখার বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে উদ্ভাবনী গবেষণা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।

জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমেই ভবিষ্যতের বাংলাদেশ আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০