প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে নারী ভোটারের উপচে পড়া উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট শুরুর আগেই বিপুলসংখ্যক নারী ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন। অনেকেই লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করছেন। একই চিত্র দেখা গেছে সেনবাগ সরকারি কলেজ কেন্দ্রেও। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালীর ছয়টি আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সবগুলো কেন্দ্রই সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। নোয়াখালী-২ আসনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৭৩টি সাধারণ ও ৩৮টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৩ আসনে রয়েছে সর্বাধিক ১৬৬টি কেন্দ্র—এর মধ্যে ১০৬টি সাধারণ এবং ৬০টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ১৫৬টি সাধারণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৫ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ ও ৫১টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৬ আসনে রয়েছে ১০৪টি কেন্দ্র, যার মধ্যে ৮৭টি সাধারণ এবং ১৭টি অতি গুরুত্বপূর্ণ, যা ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন।

আরো পড়ুন...  অসহায়দের মুখে হাসি ফোটাল আয়েশা নূরুল আলম ফাউন্ডেশন

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ভোটের আগের রাতে হাতিয়ায় সামান্য উত্তেজনা থাকলেও কোনো কেন্দ্র আক্রান্ত হয়নি এবং সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সব মিলিয়ে নোয়াখালীতে নারী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তিপূর্ণ পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০