ডেস্ক রিপোর্ট,
১৬ মে ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে কারিনা কায়সার, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লিভার–সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই শারীরিকভাবে গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমদিকে জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে তাঁর শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা যায়, তিনি একই সঙ্গে হেপাটাইটিস এ ও হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দ্রুত তাঁর লিভারের কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে লিভার ফেইলিউরের মতো জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়।

আরো পড়ুন...  লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার

চেন্নাইয়ে পৌঁছানোর পর ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। প্রথমদিকে চিকিৎসকেরা তাঁর ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি লিভারের অবস্থার অবনতি হওয়ায় সম্ভাব্য লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেক সহশিল্পী, কনটেন্ট নির্মাতা ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের বিনোদন ও ডিজিটাল কনটেন্ট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের আবহ।

প্রাণবন্ত উপস্থাপনা, স্বতঃস্ফূর্ত অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তাঁর মৃত্যুতে এক সম্ভাবনাময় প্রতিভার বিদায় ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০