ইতিহাস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি সরকারের জ্বালানি নীতির কঠোর সমালোচনা করে বলেছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলেও সাধারণ মানুষকে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে আহত হয়ে চোখ হারানো আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই সরকার মাত্র পাঁচ মাসের মধ্যে দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। গ্যাসের সরবরাহ না থাকলেও জনগণকে প্রতি মাসে বিল দিতে হচ্ছে। এর মধ্যে আবার গ্যাসের দাম বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ঘেরাও করা হবে।”

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

তার ভাষায়, “সরকার একটি বার্তা দিতে চাচ্ছে যে ছাত্রদল-যুবদল চাইলে যে কাউকে আক্রমণ করতে পারে, কিন্তু তার কোনো প্রতিকার হবে না। মাঠপর্যায়ে গেলে সরকারি দলের জনপ্রতিনিধিদের প্রকৃত চরিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে ওঠে।”

আরো পড়ুন...  হলফনামায় টাইপিং ভুল, অপপ্রচারের অভিযোগ সারজিসের

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপি আহ্বায়ক আরও বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে বসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় হবিগঞ্জের সংঘর্ষে আহত আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে এবং শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিতব্য মেডিকেল বোর্ডের বৈঠকের পর আলিফের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আহত আলিফের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৮

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৯

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৩

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৫

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৬

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৮

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৯

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

২০