
বরিশালসহ দেশের ১০টি জেলায় মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে বজ্রপাতসহ ঝড়ো হাওয়ায় বৃষ্টি হতে পারে।
এতে আরও সতর্ক করা হয়, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করতে এবং বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের আবহাওয়া পরিস্থিতি অস্থায়ী হলেও আকস্মিক ঝুঁকি তৈরি করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্তব্য করুন