প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
৮ মে ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াশিংটনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা দিল টপস্টার গ্রুপ

যুক্তরাষ্ট্রের রাজধানী Washington, D.C.-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন SelectUSA Investment Summit 2026-এ অংশ নিয়ে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনার বার্তা তুলে ধরেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টপস্টার গ্রুপ।

এই আন্তর্জাতিক সম্মেলনে টপস্টার গ্রুপের পক্ষে প্রতিনিধিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক Syed Harun MJF। তাঁর সঙ্গে প্রতিনিধি দলে আরও ছিলেন টপস্টার গ্রুপের পরিচালক Major Khandakar Sazzad Hossain।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এখানে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও অর্থনৈতিক নীতিনির্ধারকরা অংশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগ সম্ভাবনা, অংশীদারিত্ব এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

গত ৩ মে থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এবারের আসরে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত Brent T. Christensen।

সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পখাতের অগ্রগতি এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে প্রযুক্তি, অবকাঠামো, উৎপাদনশিল্প এবং উদ্ভাবনী খাতে যৌথ বিনিয়োগের সুযোগ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন...  রামপালে প্লাস্টিক-পলিথিন দুষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

টপস্টার গ্রুপের প্রতিনিধিরা জানান, এই ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের ব্যবসায়িক খাতকে বৈশ্বিক পর্যায়ে আরও দৃশ্যমান করে তুলছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে। একই সঙ্গে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং অর্থনৈতিক সহযোগিতার সুযোগ তৈরি করে দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

১০

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

১১

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১২

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

১৩

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

১৪

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৫

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১৬

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১৭

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১৮

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৯

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২০