ঝালকাঠি প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হলে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন এবং তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আরো পড়ুন...  নাচোলে ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণের মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও পরিকল্পিত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১০

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১১

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১২

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৩

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৬

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৭

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৮

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

১৯

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

২০