হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

কুড়িগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২০ মে) সকালে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুড়িগ্রাম জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ভূরুঙ্গামারী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, ফুলবাড়ী উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান এবং রাজারহাট উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  বিশ্ব পানি দিবস উপলক্ষে মোরেলগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও সম্ভাবনার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ভাতা, সামাজিক মর্যাদা ও বিভিন্ন সুযোগ-সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অবদান কখনো ভোলার নয়। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নানা প্রস্তাব উপস্থাপন করেন।

আরো পড়ুন...  ব্যাংক ব্যবস্থাপকের অপেশাদার আচরণের প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন

মতবিনিময় সভা শেষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০