হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
১৭ জুলাই ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন।

বিজিবি জানায়, উদ্ধার করা সব মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্রেণিকক্ষে ধান, শ্রমিকদের জন্য স্কুল ফিডিংয়ের নাস্তা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১০

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১১

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১২

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৩

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৪

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

১৫

মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে অসংখ্য ভুলের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

১৬

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করলেন বিএনপি নেতা এনামুল

১৮

মোরেলগঞ্জে জুলাই শহীদ দিবস পালন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

২০