কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
৪ জুলাই ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনায় ভরে যাওয়া কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কিশোরগঞ্জ পৌরসভা। শনিবার (৪ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

পৌরসভার উদ্যোগে পরিচালিত এ অভিযানে পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল পুকুরে জমে থাকা ময়লা-আবর্জনা, জলজ আগাছা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের কাজ শুরু করে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় পুকুরটি কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল।

অভিযান চলাকালে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্নীর উপস্থিতিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে এ ধরনের কার্যক্রম নিয়মিত ও টেকসইভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ‘সুস্থ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়’ বাস্তবায়নের অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। নগর পরিবেশ উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন...  পটিয়ায় বিএনপি নেতার কন্যার আকদে নেতাকর্মীদের মিলনমেলা

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পুকুরটি পরিষ্কার না করায় সেখানে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই দূষিত পানি উপচে সড়কে চলে আসত, ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হতো।

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালিত হলে শুধু নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুর নয়, পৌর এলাকার অন্যান্য জলাশয় ও জনস্থানও পরিচ্ছন্ন থাকবে। এতে নাগরিকদের জন্য আরও স্বাস্থ্যকর, সুন্দর ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আর আর ল’ একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

১১

কুড়িগ্রামের রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগমন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১৩

গাইবান্ধায় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৫

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৬

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

১৭

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১৯

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

২০