নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)-
৩০ মার্চ ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজ সোহেলের খোঁজে আকুল আবেদন মায়ের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কাহিতুরা গ্রামের সোহেল (১৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সাভার থেকে নিখোঁজ হয়েছেন। তাকে ফিরে পেতে অসহায় মা আউলিয়া বেগম দেশবাসীর সাহায্য কামনা করছেন।

পরিবারের তথ্য অনুযায়ী, সোহেল পেশায় টাইলস মিস্ত্রী এবং ঢাকায় কাজ করতেন। কয়েক বছর আগে জন্ডিস জ্বরে আক্রান্ত হওয়ার পর তিনি গ্রামে ফিরে আসেন। শারীরিক দুর্বলতার সঙ্গে মানসিক সমস্যাও দেখা দেয়। বিভিন্ন ডাক্তার ও কবিরাজের মাধ্যমে চিকিৎসা করানো হলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

পরিবার জানায়, সোহেল প্রায়ই রাতে ঘর থেকে বের হয়ে দূর-দূরান্তে হেঁটে যেতেন এবং পরে ফিরে আসতেন। তিনি অবিবাহিত, নেশা থেকে দূরে এবং মানসিক ভারসাম্যহীনতা থাকলেও তা সবসময় স্পষ্ট বোঝা যেত না।

উন্নত চিকিৎসার জন্য মা আউলিয়া বেগম এবং মামা হান্নান মিয়ার পরামর্শে সোহেল ঢাকার সাভারের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসার এক মাস পর, ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে নিখোঁজ হন।

সোহেলের বিবরণ:

-পিতার নাম: ফারুক মিয়া

-মাতার নাম: আউলিয়া বেগম

-গায়ের রঙ: উজ্জ্বল

-উচ্চতা: প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

-পরনে ছিল: প্যান্ট ও শার্ট

-স্থায়ী ঠিকানা: কাহিতুরা (স্কুলপাড়া), কুন্ডা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ঘটনায় মামা হান্নান মিয়া সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আউলিয়া বেগম দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন:
“আমার ছেলেকে যদি কেউ কোথাও দেখে থাকেন, দয়া করে আমাদের জানাবেন। আপনারা একটু সাহায্য করলে হয়তো আমার সন্তানকে ফিরে পাবো।”

যোগাযোগ:

-হান্নান (মামা): 01979-734778

-জুয়েল (ছোট ভাই): 01602-711697

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

১০

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

১১

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

১২

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১৩

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১৪

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১৫

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৭

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৮

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০