তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১২ জুলাই ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানে চা বোর্ড ও বন বিভাগের অনুমতি ছাড়াই সরকারি লিজকৃত (খাস) টিলা ভূমি থেকে বিপুল পরিমাণ গাছ কাটার অভিযোগে বাগান ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরীসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভুকশিমইল (ভূগা) ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশীলদার) পঙ্কজ তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবাজপুর চা বাগানের ভেতরে বিপিন টিলা, দক্ষিণাঞ্চলের বৈকুণ্ঠ টিলা, আনডহর এবং আশপাশের টিলা এলাকায় গত প্রায় তিন মাস ধরে বিভিন্ন প্রজাতির গাছ অবৈধভাবে কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের ভিত্তিতে গত ৪ জুলাই সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার নেতৃত্বে এবং বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কেটে স্তূপ করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫১ টুকরায় প্রায় ১ হাজার ৬০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানানো হয়েছে। এ ঘটনায় সরকারের কয়েক লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন...  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া বলেন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই চা বাগান কর্তৃপক্ষ ব্যাপক হারে গাছ কেটেছে। অভিযোগ রয়েছে, এসব গাছ বিভিন্ন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। সরকারি বিধি-বিধান লঙ্ঘন করে গাছ কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১০

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১১

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১২

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৩

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৬

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৭

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৮

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

১৯

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

২০