সাঈদ হোসেন পাটগ্রাম প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাগ্মিতা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশের লক্ষ্যে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্মার্টফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। তাদের সাবলীল উপস্থাপনা ও তাৎক্ষণিক চিন্তাশক্তি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রতিযোগিতায় পক্ষে দল থেকে অংশ নেন তানজিলা করেছি মুক্তি, রাকিবুল ইসলাম আকন্দ, মোখলেছুর রহমান আরশ ও ফাতেমা আকন্দ। বিপক্ষে দল থেকে অংশ নেন ফারহানা ফেরদৌসী, মোবাশ্বিরা মিশু, আরশি আক্তার মেঘলা ও আর্নিকা আক্তার।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক বিশ্বনাথ রায়, নুরুন্নাহার বেগম ও মমিনুর রহমান। সময় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ফয়সাল আহমেদ।

কলেজের অধ্যক্ষ বসিরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত, পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক নুরুন্নবী রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষাবান্ধব আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো পড়ুন...  পৈত্রিক জমি দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১০

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১২

কারবালার হৃদয়বিদারক ইতিহাস ও শিক্ষা

১৩

দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৪

পঞ্চগড়ে শালবাহান হাটে মরিচ সিন্ডিকেটের অভিযোগ, বিপাকে কৃষকরা

১৫

মৌলভীবাজারে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক-বাস জব্দ, গ্রেপ্তার ৮

১৬

পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৭

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯

মোরেলগঞ্জ থানার সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

২০