মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অংশগ্রহণকারী ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। শতভাগ সাফল্যের কাছাকাছি এই অর্জনকে বিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সেরা ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক এ সাফল্যের বিষয়ে বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সবার আন্তরিক সহযোগিতা ও কঠোর পরিশ্রমের কারণেই এমন গৌরবময় ফলাফল সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে বিদ্যালয়ে নিয়মিত মানসম্মত পাঠদান, বিশেষ প্রস্তুতি কার্যক্রম এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিদ্যালয়ের এ অসাধারণ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই এটিকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফল বলে মন্তব্য করেছেন।

আরো পড়ুন...  চৌদ্দগ্রামে ওসি কাওসারকে সংবর্ধনা

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য শুধু প্রতিষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করেনি, বরং জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২ অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৩৭ জেলে

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: নৌ-ডাকাতি, যানজট ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ

বৃত্তি পরীক্ষায় চমক: নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জনের মধ্যে ৫২ জনের সাফল্য

দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

টানা ভারী বৃষ্টিতে কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ

কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিবার পরিকল্পনায় অবদান রাখায় সম্মাননা প্রদান

‘তরুণরাই হবে দেশের দক্ষ মানবসম্পদ’— পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পানছড়ির ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে ডিসি-এসপি, দ্রুত সংস্কারের তাগিদ

বৃক্ষরোপণ অভিযানে মুখর সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

১০

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

১১

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

১২

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

১৩

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

১৪

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৫

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

১৬

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৭

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১৮

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১৯

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

২০