মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার স্বপ্নের প্রতিফলন তারেক রহমানের মাঝেই: শিক্ষামন্ত্রী

আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শহীদ জিয়ার আগামীর বাংলাদেশ গড়ার যে দর্শন, তার প্রতিফলন রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাঝে।

সোমবার (১৩ এপ্রিল) যশোর শহরের ষষ্ঠীতলায় পিটিআই অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০২৬ সালের এসএসস ও সমমান পরীক্ষা উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, “বিগত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেই ১৫ বছরের ন্যাক্কারজনক অধ্যায় আমাদের ভুলে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ গড়ার সময়। নৈতিক শিক্ষা যে ধ্বংস হয়ে গেছে, তা আমাদের ফিরিয়ে আনতে হবে।” তিনি আরও যোগ করেন, সরকার এখন জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক (অব.) নার্গিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

আরো পড়ুন...  আ.লীগের ঘাঁটিতে বিএনপির জয়

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, মতিউর রহমান এমপি, ডাঃ মুসলেহ উদ্দীন ফরিদ এমপি, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক মোক্তার আলী এমপি, আতাউর রহমান বাচ্চু এমপি, আব্দুল আলিম এমপি এবং আবু জি এম নজরুল ইসলাম এমপি।

বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন শিক্ষাই দেশকে এগিয়ে নিতে পারে। আজকের শিক্ষার্থীদের আগামীর সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি

ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

শ্রীপুর থানায় সচেতনতা সভা: মাদক-সন্ত্রাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

নকল সিগারেট জব্দ, ভোলায় কোস্টগার্ডের অভিযান

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে দাখিল পরীক্ষার্থীদের বিদায়

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

কিশোরগঞ্জে জাসাসের মিলনমেলা, নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

১১

হজের গুরুত্ব ও ফজিলত

১২

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

১৩

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

১৪

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

১৫

ব্ল্যাকমেইলে বিয়ে, তালাকের পর মামলা—রাজশাহীতে যুবকের বিস্ফোরক অভিযোগ

১৬

স্বাধীনতা নাকি অনুমতির শৃঙ্খল

১৭

নিরাপত্তা ও ন্যায়বিচারেই গড়বে সম্ভাবনার বাংলাদেশ

১৮

সালিসের পরই ফের অপহরণ! ৪ দিন পর উদ্ধার মাদ্রাসাছাত্রী, গ্রেপ্তার ৭

১৯

খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

২০