হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি—এমন মন্তব্য করেছেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় রামপাল উপজেলার আমবুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে গৌরম্ভা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় বিভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঈদ-উত্তর সৌহার্দ্য বৃদ্ধি ও দলীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আব্বাস আলী, হাওলাদার মুজিবুর রহমান, মো. মাহাফুজুর রহমান আকুঞ্জী, আকবর হোসেন আকো, মো. কামাল হোসেন, মো. আক্তারুজ্জামান মোড়ল, এহেশামুল আলম, মো. সাইদুর রহমানসহ অনেকে। এছাড়া উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নিখোঁজ সোহেলের খোঁজে আকুল আবেদন মায়ের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি

ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

শ্রীপুর থানায় সচেতনতা সভা: মাদক-সন্ত্রাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

নকল সিগারেট জব্দ, ভোলায় কোস্টগার্ডের অভিযান

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে দাখিল পরীক্ষার্থীদের বিদায়

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

কিশোরগঞ্জে জাসাসের মিলনমেলা, নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

১১

হজের গুরুত্ব ও ফজিলত

১২

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

১৩

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

১৪

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

১৫

ব্ল্যাকমেইলে বিয়ে, তালাকের পর মামলা—রাজশাহীতে যুবকের বিস্ফোরক অভিযোগ

১৬

স্বাধীনতা নাকি অনুমতির শৃঙ্খল

১৭

নিরাপত্তা ও ন্যায়বিচারেই গড়বে সম্ভাবনার বাংলাদেশ

১৮

সালিসের পরই ফের অপহরণ! ৪ দিন পর উদ্ধার মাদ্রাসাছাত্রী, গ্রেপ্তার ৭

১৯

খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

২০