মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় একটি ট্রাকসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সংখ্যা প্রায় ৫ হাজার ৯৩৫ বোতল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম।

অভিযানটি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে ‘আলম ট্রেডার্স’ নামের একটি স্টোন ইয়ার্ডে পরিচালিত হয়। সেখানে পার্কিং করা অবস্থায় থাকা একটি ভারতীয় ট্রাক (নম্বর: WB65-D-8924) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাকের পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ত্রিপল মোড়ানো ২০টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলোর ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— Eskuf DX সিরাপ: ৩,৮৯৭ বোতল,  Fairdyl সিরাপ: ২,০৩৮ বোতল,  মোট: ৫,৯৩৫ বোতল।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রাকচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন...  Distribution of Ramadan food pack by Allama Dubagi (RA) Trust

বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও ট্রাক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম, বিজিওএম) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১০

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

১২

পেকুয়ায় র‌্যাবের মধ্যরাতের অভিযান, অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

১৩

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

১৪

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

১৫

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

১৬

ফ্যামিলি কার্ডে ৬২ ধনী নারী, যশোর সমাজসেবার তিন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৭

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

১৮

যমুনায় ডুবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাতভর উৎকণ্ঠায় পরিবার

১৯

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০