ইতিহাস প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

সংসদে বক্তব্য রাখছেন শেখ মনজুরুল হক | ছবি: দৈনিক ইতিহাস

সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা এবং ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের দাবি উঠেছে জাতীয় সংসদে।

রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক (রাহাদ) এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছে দিলেও অনেক ক্ষেত্রে তারা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড কার্যকর না থাকায় সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আদালতে রিট দায়ের করায় বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, এ সংক্রান্ত একাধিক মামলার শুনানির তারিখ নির্ধারণ হলেও বারবার তা মুলতবি হচ্ছে। ফলে আদালতের চূড়ান্ত রায় ছাড়া ওয়েজ বোর্ড পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

সরকার আশা প্রকাশ করেছে, আদালতের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নববর্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ, চালু হলো ‘কৃষক কার্ড’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০