ইতিহাস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

টিকা
ফাইল ছবি

দেশজুড়ে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এবং এর জটিলতায় অন্তত ২১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এর আগে পরিস্থিতি বিবেচনায় ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায়ও এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দেশব্যাপী “ম্যাসিভ ক্যাম্পেইন” আকারে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এতে শিশুদের হামের সংক্রমণ প্রতিরোধে দ্রুত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে টিকার কোনো ঘাটতি নেই। তাই গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত হয়ে সরাসরি মৃত্যুর ঘটনা কম হলেও অনেক শিশুর ক্ষেত্রে রোগটির সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতা যুক্ত থাকায় ঝুঁকি বেড়ে যায়। তাই সময়মতো চিকিৎসা ও টিকাদান অত্যন্ত জরুরি।

আরো পড়ুন...  লক্ষ্মীপুরে ৩৪তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

তারা আরও বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের নিয়মিত টিকা দেওয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করা রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা করছেন, সারা দেশে একযোগে এই টিকাদান কার্যক্রম সফল হলে হামের সংক্রমণ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

কালিয়াকৈর হাসপাতালের আরএমও ইতির অনুমতি ছাড়া বিদেশযাত্রা, রোগীদের দুর্ভোগ চরমে

কায়রোতে আন্তর্জাতিক সম্মেলন: পরিবার সুরক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, বিশেষ অতিথি বাংলাদেশের রাষ্ট্রদূত

নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সাতসকালে ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

১০

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

১১

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

১২

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

১৩

সৌদিতে সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে ফিরছেন নোয়াখালীর প্রবাসী ফরহাদ

১৪

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

১৫

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

১৮

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

১৯

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

২০